সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (সিডিএফ) আয়োজনে শিবগঞ্জের কিচক ইউনিয়নের বেলতলী বাজারে উদ্বোধন করা হয়েছে প্রবীণ ক্লাব। এ উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ডা. দেবাশীষ কুমার গুপ্ত (বক্ষব্যাধি মেডিসিন) নেতৃত্বে ডা. এম এ এইচ শামিম (আরএমও) এবং আতিকুর রহমান মেডিক্যাল অফিসার শিবগঞ্জ হাসপাতাল।
ক্লাবের উদ্বোধন উপলক্ষে রবিবার প্রায় একশো বয়স্ক ব্যক্তিকে ফ্রি মেডিক্যাল চেকআপ ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে প্রবীণদের অংশগ্রহণে সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএফের মহাসচিব কাশেম ইকবাল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিডিএফের নির্বাহী পরিচালক মোহাম্মদ তাইজউদ্দিন ও সিডিএফ এর বগুড়া প্রতিনিধি মো. আব্দুল আলিম।
প্রধান অতিথির বক্তৃতায় কাশেম ইকবাল বলেন, সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন প্রবীণরা। কিন্তু আজ তারা নানা শারীরিক ও মানসিক ভোগান্তিতে আছেন এবং অসহায়ত্ব হয়ে পড়েছেন। আমরা সমাজের বিত্তবান মানুষরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে তারা আবার উজ্জীবিত হবেন। আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা আমাদের উপর রহম করবেন।
পরে প্রবীনদের জন্য ভালো কাজ করার প্রতিশ্রুতি দেন। ক্লাবটি উদ্বোধনের ফলে প্রবীণরা প্রতিদিন বসবে গল্পগুজব করবে। প্রতি সপ্তাহে একবার ডাইবেটিকস টেস্ট করা হবে। মাসে একবার মেডিক্যাল ক্যাম্প হবে। চোখের ছানি অপারেশন করে দেয়া হবে। এছাড়াও ফ্রি,এবং বয়স্কদের শিক্ষার ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হবে। পরে ১০০ জন প্রবীণ বয়স্কদের বিকেলের নাস্তা খেয়ে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত করা হয়।
