যে কারণে ৩৬ দেশের ফ্লাইট নিষিদ্ধ করলো রাশিয়া

আপডেট : ০১ মার্চ ২০২২, ০০:২০

বিশ্বের ৩৬টি দেশের এয়ারলাইনসের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালিও। ইউক্রেনে রুশ হামলার পর থেকেই ইউক্রেনকে নানাভাবে সাহায্য করে আসছিল দেশগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার নিবন্ধিত, রাশিয়ার মালিকানাধীন,ও রাশিয়ার নিয়ন্ত্রিত’ উড়োজাহাজের জন্য নিজেদের আকাশপথ নিষিদ্ধ করে ইউরোপীয় ইউনিয়ন। তার পাল্টা পদক্ষেপ হিসেবে ক্রেমলিন এই পদক্ষেপ নিয়েছে।

এদিকে নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়ার একটি বাণিজ্যিক উড়োজাহাজ কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। আজ সোমবার কানাডার পরিবহন মন্ত্রণালয় জানায়, রাশিয়ার অ্যারোফ্লট ফ্লাইট ১১১-এর আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

ই তালিকায় রয়েছে, আলবেনিয়া, অ্যাঙ্গুইলা, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জার্মানি, জিব্রাল্টার, হাঙ্গেরি, গ্রীস, ডেনমার্ক, কানাডা, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্সি, আয়ারল্যান্ড, আইসল্যান্ড হিসাবে তালিকাভুক্ত করেছে। ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং যুক্তরাজ্য।

ইত্তেফাক/এএইচপি