সম্প্রতি স্যাটেলাইট প্রকাশিত ছবিতে দেখা গেছে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ান বাহিনীর বিপুল পরিমাণে সাজোয়া যান।
ইউক্রেনের স্থানীয় সময় সোমবার দুপুরের আগে স্যাটেলাইটের মাধ্যমে এসব ছবি তোলা হয়েছে।
তাতে দেখা গেছে রাশিয়ান সামরিক ইউনিটগুলো আন্তোনভ বিমানবন্দরের কাছে। এটি মধ্য কিয়েভ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে।
স্যাটেলাইট ইমেজ কোম্পানি ম্যাক্সার এসব ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে রুশ বাহিনীর এই কনভয় প্রায় ২৭ কিলোমিটার লম্বা। এতে রয়েছে রুশ বাহিনীর শত শত সাজোয়া যান, ট্যাংক, আর্টিলারি ও সাহায্যকারী গাড়ি।
