কোহলির নৈপুণ্যে সিরিজ ড্র করল ভারত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৪:৫৪

অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৬৪ রান করে। জবাবে দুই বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এতে তিন ম্যাচ সিরিজ ১-১ ব্যবধানে সমতায় শেষ হলো।

সিডনিতে রবিবার রাতে লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ৬৭ রানের ওপেনিং জুটিটাই ভারতের কাজটা সহজ করে দেয়। অপরাজিত ৬১ রান করে বাকি কাজটা ভালোভাবেই সমাপ্ত করেন কোহলি। ধাওয়ান ৪১ ও রোহিত করেন ২৩ রান। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে দিনেশ কার্তিক ২২ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই এককভাবে নৈপুণ্য দেখাতে পারেননি। দলটির পক্ষে ডার্কি শর্ট ও অ্যারন ফিঞ্চ ওপেনিংয়ে ৬৮ রান করলেও পরবর্তীতে কোনো বড় জুটি গড়তে পারেনি দলটি। শর্ট সর্বোচ্চ ৩৩ ও ফিঞ্চ করেন ২৮ রান। এছাড়া অ্যালেক্স ক্যারি ২৭ ও মার্কাস স্টয়েনিস ২৫ রান করেন।  

ভারতের বোলারদের মধ্যে হার্দিক পান্ডে ৩৬ রান খরচায় চারটি উইকেট নেন ক্রুনাল পান্ডে।

ইত্তেফাক/কেআই