ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। যুদ্ধের দামামা ইউক্রেনের রাজধানীর আশপাশে। সামরিক লোকজনের পাশাপাশি বহু বেসামরিক লোকের হতাহতের খবর দিচ্ছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। খবরে দেখা গেছে কেউ কেউ নিজ দেশকে রক্ষায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। আবার শিশু-নারীসহ বহু লোক প্রাণ বাঁচাতে কিয়েভ শহরের বিভিন্ন শেল্টারে আশ্রয় নিয়েছেন। এ ছবিগুলো কিয়েভের একটি হাসপাতালের। যেখানে দেখা যায় ক্যান্সার আক্রান্ত শিশুদের হাসপাতালের বেজমেন্টে রেখে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সঙ্গে দেখা যায় শিশুদের পরিবারকেও। একটি ছবিতে দেখা যায় কয়েকজন শিশু ‘যুদ্ধ নয়’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে আছে। ছবি: বিবিসি
