রিয়েলটর ব্র্যান্ড রাতুল প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। রাজধানীর গুলশানের রাতুল প্রপার্টিজের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি হয়।
অনুষ্ঠানে রাতুল প্রপার্টিজ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলিনুর রহমান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষে হেড অব বিজনেস (রিটেইল ব্যাংকিং ডিভিশন) তৌফিকুল আলম চৌধুরী।
এই চুক্তির মাধ্যমে এখন থেকে রাতুল প্রপার্টিজ লিমিটেডের সব গ্রাহক তাদের পছন্দের প্রপার্টির জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে আকর্ষণীয় হারে প্রপার্টি লোনের সুবিধা পাবেন।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও রাতুল প্রপার্টিজের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
