গতকাল রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী দেশ বেলারুশেও এ নিয়ে আলোচনা হয়। মেদিনস্কি বলেন, বেলারুশ ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে পরবর্তী দফার বৈঠক হবে।
রুশ গণমাধ্যম আরটি এক প্রতিবেদন অনুযায়ী বৈঠক শেষে ইউক্রেনীয় ও রুশ প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় মতৈক্য হওয়ার মতো সুনির্দিষ্ট বিষয়গুলো চিহ্নিত করতে পেরেছে দুই পক্ষ। পরবর্তী দফার বৈঠকের আগে এগুলো নিয়ে শলাপরামর্শ করতে আবারও একত্র হবেন তারা।
ইউক্রেনের প্রতিনিধিদলের মূল দাবি ছিল, অবিলম্বে অস্ত্রবিরতিতে পৌঁছানো এবং ইউক্রেন থেকে সব রুশ সেনা প্রত্যাহার করে নেওয়া।
রাশিয়ার অর্থনীতি, পুতিন ও জেষ্ঠ্য রুশ কর্মকর্তাদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ।
এদিকে মাস্টারকার্ডের নিজস্ব পেমেন্ট গেটওয়ে থেকে একাধিক রুশ ব্যাংকের লেনদেন ব্লক করার দাবি করা হয়েছে। ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
