‘প্রেম প্রীতির বন্ধন’ শেষ না হতেই অপু-জয়ের ‘ট্র্যাপ’ শুরু

আপডেট : ০১ মার্চ ২০২২, ২১:১৯

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। সম্প্রতি তার বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী। গত বছরের মে মাসে শুটিং শুরু হওয়া ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং এখনো শেষ হয়নি। একটি গান ও মারামারি দৃশ্যের শুটিং পুরোই বাকি রয়েছে।

এরই মধ্যে ‘ট্র্যাপ’ নামের নতুন সিনেমায় যুক্ত হলেন এই জুটি। দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ সিনেমা সাইন্স ফিকশন ধাঁচের। 

‘ট্র্যাপ’-এর প্রথম ঝলক। ছবি: সংগৃহীত

জয় চৌধুরী বলেন, ‘এফডিসির অফিস বিল্ডিং সংলগ্ন ‘ট্র্যাপ’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। আজ আমাদের ফটোশুট হয়েছে। আমাগী ৩ মার্চ থেকে পুরোদমে শুটিং শুরু করবো। শুটিং চলবে ১৫ মার্চ পর্যন্ত।’

‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় অপু-জয় ছাড়াও আশিক চৌধুরী-সেতু জুটি অভিনয় করছেন। এছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

ইত্তেফাক/বিএএফ