নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রের

আপডেট : ০২ মার্চ ২০২২, ২০:০০

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি আক্তার হোসেন (১৩) নামে এক মাদরাসাছাত্রের। গত ২৪ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ওই ছাত্র। 

আক্তার হোসেন উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের দিনমজুর আছির উদ্দিনের ছেলে এবং গুরুচরন দুধনই নুরানী মাদরাসার ছাত্র। 

থানা পুলিশ ও নিখোঁজ মাদ্রাসা ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে আক্তার হোসেন তার মাকে ঘুরতে যাওয়ার কথা বলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। বহু খোজাখুঁজি করেও আক্তার হোসেনকে না পেয়ে আক্তার হোসেনের বাবা গত ২৭ ফেব্রুয়ারি ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ৬ দিনেও আক্তার হোসেনের সন্ধান মেলেনি। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে সারাদেশে সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। এছাড়া আক্তার হোসেনের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। 

ইত্তেফাক/এএএম