হাজীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

আপডেট : ০২ মার্চ ২০২২, ২১:৩৯

চাঁদপুরের হাজীগঞ্জে ১৬ বোতল মদ বিদেশি মদ ও ৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বুধবার (২ মার্চ) বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন কংগাইশ এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কংগাইশ এলাকায় অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকার রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, ১৩ বোতল রয়েল স্টেজ বিদেশি মদ, রয়েল গ্রিন ৩ বোতল ও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

 

ইত্তেফাক/জেডএইচডি