জেমকন সাহিত্য পুরস্কার ২০২১-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

আপডেট : ০২ মার্চ ২০২২, ২২:৫৭

জেমকন সাহিত্য পুরস্কার ২০২১-এর সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছেন পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজা। বুধবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংক্ষিপ্ত তালিকায় আছে ৫টি বই। এগুলো হলো, সংবেদ প্রকাশনা থেকে প্রকাশিত অদিতি ফাল্গুনীর উপন্যাসগ্রন্থ ক্রমাগত হত্যার সেরেনাদে, প্রথমা প্রকাশনা থেকে প্রকাশিত আফসানা বেগমের কোলাহল থামার পরে, সমগ্র প্রকাশন থেকে প্রকাশিত ফয়জুল ইসলামের গল্পগ্রন্থ বখতিয়ার খানের সাইকেল, মাহবুব আজীজের লেখা লুব্ধক, ময়ুখ চৌধুরীর লেখা কাব্যগ্রন্থ চরণেরা হেঁটে যাচ্ছে মুণ্ডুহীন।

সংক্ষিপ্ত তালিকা প্রকাশের সময় কবি শামীম রেজা বলেন, বিচারকমণ্ডলী দীর্ঘ তালিকার ১৩টি গ্রন্থ থেকে ৫টি গ্রন্থ সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছেন। পরবর্তী সময়ে এই ৫টি গ্রন্থ থেকে বিচারকমণ্ডলী একটি গ্রন্থকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করবেন।

তিনি আরও বলেন, মহামারির কারণে গত বছর অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এ বছর ২ এপ্রিল একসঙ্গে গতবারের বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম