নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে ১০ দেশের রাষ্ট্রদূতগণ এসেছেন। বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে যান এসব রাষ্ট্রদূতরা।
ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার(আর আর আর সি) গোবিন্দ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ,জার্মানি, ফ্রান্স ,অস্ট্রেলিয়া, জাপান, নেদারল্যান্ড, তুরস্ক ও কানাডার মিশন প্রধানরা ভাসানচর এসেছেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ও তাদের সঙ্গে ছিলেন।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রতিনিধিদলটি ভাসানচরে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে পুনরায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রাষ্ট্রদূতরা ভাসানচর ত্যাগ করেন।
