পুতিনের সঙ্গে ফোনালাপের পর ম্যাক্রোঁ  

ইউক্রেনে আরও ভয়াবহতা আসছে 

আপডেট : ০৩ মার্চ ২০২২, ২১:২৪

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি পুতিনের সঙ্গে ৯০ মিনিট কথা বলেছেন বলে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে। এর পরই সতর্ক বার্তা দিয়েছেন ম্যাক্রোঁ। তিনি বলেছেন, তার ধারণা ইউক্রেনে 'আরও ভয়াবহতা' আসছে। 

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ম্যাক্রোঁর এক সহযোগী বলেছেন, পুতিন পুরো ইউক্রেনকে দখল করতে চান। ফোনালাপে পুতিন ফের ইউক্রেনে আগ্রাসনের পক্ষে যুক্তি দিয়েছেন এই বলে যে তারা ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে চায়। 

পুতিনের এই মন্তব্যকে 'বিস্ময়কর ও অগ্রহণযোগ্য' বলে বর্ণনা করেছেন ম্যাক্রোঁর এই সহযোগী। 

টানা অষ্টম দিনের মতো চলছে ইউক্রেন ও রাশিয়ার লড়াই। এতে দুই পক্ষের হতাহতের বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ইউক্রেন দাবি করেছে, সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক নয় হাজার সেনা নিহত হয়েছে। 

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, অন্তত নয় হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে। তবে বিবিসির পক্ষ থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা হয় নি। 

ইত্তেফাক/এসআর