সিএমএইচ-এ বিশ্ব শ্রবণ দিবস-২০২২ পালিত

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০১:১৭

বিশ্ব শ্রবণ দিবস-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা (সিএমএইচ)-এর ইএনটি বিভাগ। বৃহস্পতিবার (৩ মার্চ) পালিত এ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো 'টু হেয়ার ফর লাইফ, লিসেন উইথ কেয়ার'।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএমএইচ ঢাকা এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ, বিএসপি, এমফিল, এমপিএইচ। মূল প্রবন্ধ পাঠ করেন নাক, কান, গলা এবং হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান কর্নেল মোহাম্মদ সিরাজুল ইসলাম, এফসিপিএস। অনুষ্ঠানে চীফ ফিজিশিয়ান জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক, বিএসপি, পিআরএম, এফসিপিএস, এমসিপিএস বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। পরিশেষে দিবসটি সম্পর্কে আলোকপাত করেন প্রধান অতিথি চীফ সার্জন জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল আলম, এসপিপি, এমএস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশের বেশি শ্রবণশক্তি হ্রাসে ভুগছে। ৫ শতাংশ একটি ছোট সংখ্যা বলে মনে হলেও এটি সারা বিশ্ব জুড়ে ৩৬০ মিলিয়নেরও বেশি যা ২০৫০ সাল নাগাদ ২ দশমিক ৫ বিলিয়নে পোঁছানোর আশঙ্কা রয়েছে। বক্তারা বিশ্ব শ্রবণ দিবস-২০২২ এ শ্রবণ শক্তির গুরুত্ব এবং শ্রবণ শক্তি হ্রাস প্রতিরোধে করণীয় সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

 

ইত্তেফাক/জেডএইচডি