দেশের বরেণ্য নির্মাতা নাসির উদ্দিন ইউসুফের নতুন চলচ্চিত্র মানেই ছবির পাশাপাশি দেশকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মেসেজ। দীর্ঘ বিরতির পর তার নির্মাণে গেরিলা চলচ্চিত্রটি এদেশের মুক্তিযুদ্ধকে অনবদ্যভাবে ধারণ করেছিল। সেই থেকে তার পরবর্তী চলচ্চিত্র কবে আসবে তা নিয়ে আলোচনায় মুখর ছিল ইন্ডাস্ট্রির অনেকে। অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে নাসির উদ্দিন ইউসুফের তৃতীয় ছবি ‘আলফা’।
রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স ও শ্যামলী সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। ঢাকার বাইরে ছবিটি মুক্তি পেয়েছে চট্টগ্রামের প্লাটিনামে।
নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ জানান, বসুন্ধরা সিনেপ্লেক্সে সকাল ১১টা ও বিকেল সাড়ে ৫টা দুটি শো চলবে। আর সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্সে সকাল সাড়ে ১০টা ও সন্ধ্যা ৬টায় শো চলবে ছবিটির। চট্টগ্রাম সিলভার স্ক্রিনের শো টাইম দুপুর আড়াইটা। এছাড়া ঢাকার শ্যামলী সিনেমা হলে চলছে আলফা। সবাইকে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা।
তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘আলফা’র গল্প। ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন। ছবিটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটির নির্বাহী প্রযোজক এষা ইউসুফ।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁও বিমানবন্দর ৩৯ বছর অব্যবহৃত!
সরকারি অনুদানের এই ছবিতে অভিনয় করেছেন আলমগীর কবির, দোয়েল ম্যাশ, এটিএম শামসুজ্জামান, ইরা চৌধুরী প্রমুখ। ছবিটি সার্ক চলচ্চিত্র উত্সবের জন্যও মনোনীত হয়েছে।
ইত্তেফাক/নূহু
