বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের বিশেষ পঞ্জিকার মোড়ক উন্মোচন

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৭:৩৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব শতবর্ষ বিশেষ পঞ্জিকা-২০২২’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় কাতারের রাজধানী দোহারে দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ কাতার-এর উদ্যোগে এ মোড়ক উন্মোচন করা হয়। 

প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মো. শামিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কপিল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-ইঞ্জিনিয়ার আবু রায়হান, মো. কপিল উদ্দিন, মাহবুবুর রহমান বাবু, নুরুল আবসার বাবুল, বোরহান উদ্দিন মোল্লা, বাবু হারাধন শীল, মশিউর রহমান মিঠু, এসকে শফিক, আহমেদ মালেক, বদরুল ইসলাম, শোয়েব আহমেদ, মহিউদ্দি চোধুরী, আব্দুল মান্নান, জাহিদুর রহমান, মানিক চৌধুরী, রুহুল আমীন, দেলোয়ার হোসেন, শাহনাজ চৌধুরী, মো. বধরুল, এমএ মান্নানসহ অনেকে। 

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ্‌ সজিব।

 

ইত্তেফাক/এএএম