যুদ্ধের মধ্যে ফের 'হুঁশিয়ারি' পুতিনের

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৮:০১

ইউক্রেনে যুদ্ধকালীন সময়ের মধ্যে ফের হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ এই নেতা ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিরোধীদের সতর্ক করেছেন। বলেছেন, তার দেশের ওপর আরও বিধিনিষেধ আরোপ করে যেন 'পরিস্থিতি বেশি খারাপ না করে'।

শুক্রবার (৪ মার্চ) পুতিন সরকারি বৈঠকে এসব কথা বলছিলেন যা দেশটির সরকারি রোসিয়া ২৪ চ্যানেলে প্রচারিত হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।  

এতে পুতিন দাবি করেছেন, 'প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার সরকার প্রতিবেশীদের সঙ্গে 'আমাদের সম্পর্ককে আরও খারাপ করবে' এমন আরও পদক্ষেপ নেওয়ার জন্য 'কোন প্রয়োজন' দেখছে না।  

তিনি আরও বলেছেন, 'আমি মনে করি কীভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা ও স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায় তা নিয়ে সবাইকে ভাবতে হবে।'  

ইত্তেফাক/এসআর