জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে রুশ হামলা, 'বহু হতাহত' 

আপডেট : ০৪ মার্চ ২০২২, ২০:২৭

ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলার পর যে আগুন লাগে তাতে বেশ ক’জন নিহত ও আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার (৪ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

তবে ইউক্রেন সরকার এ সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরমাণু চুল্লিগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে ওই কেন্দ্রের কর্মীরা সেদিকে নজর রাখছেন।

তবে চুল্লির ভেতরে পরমাণু জ্বালানিকে যদি শীতল রাখা না যায়, বা কোনোভাবে সেটা ব্যাহত করা হয়, তাহলে ব্যাপক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে বলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে। 

এতে বলা হয়েছে, 'এই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে হাজার হাজার মানুষ থাকেন যার রুশ গোলাবর্ষণের জন্য অন্যত্র সরে যেতে পারেননি। ফলে এরা ব্যাপক ক্ষতির শিকার হতে পারেন।' 

ইত্তেফাক/এসআর