চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকার বলাখাল বাজারে পিকআপচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (৪ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জিল্লুর রহমান (৪৬) ও তার ছোট ছেলে বায়োজিত (৮)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগর উপজেলার শ্রীপুর গ্রামে।
নিহতের বড় ছেলে জুবায়ের জানান, বলাখাল বাজারে একটি প্লাস্টিক ফ্যাক্টরি উদ্বোধন শেষে পাশের দোকানদারকে মিলাদের তাবারক দিতে গিয়ে তার বাবা জিল্লুর রহমান ও ছোট ভাই বায়োজিত নিহত হন।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
