ঝিনাইদহে জামায়াত নেতা গ্রেফতার, হাত বোমা উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৩:০৩

ঝিনাইদহ শহর থেকে নাশকতার মামলায় জেলা জামায়াতের আমির আলী আজমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। 

 

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

 

তিনি দাবি করেন, তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা আছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বাজিতপুর গ্রামের এস এম আলির ছেলে।

 

 

 

ইত্তেফাক/ইউবি