সিলেটের জাফলংয়ের পিয়াইন নদী থেকে নিখোঁজ কলেজছাত্র আকিকুর রহমান অনিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
অনিক এমসি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার বসবাস করতেন।
শুক্রবার জুমার নামাজের পর পিয়াইন নদীতে গোসল করতে নামে অনিক তার বন্ধুরা। এর মধ্যে অনিকসহ ৩ জন জিরো পয়েন্টে তলিয়ে যাচ্ছিল। কয়েকজন শ্রমিক তা দেখে দ্রুত ছুটে এসে দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু অনিক নদীতে তলিয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।
আরো পড়ুন : লঞ্চের ধাক্কায় নিখোঁজ ২ ব্যবসায়ীর লাশ উদ্ধার
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানান, জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টে অনিক লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের পর অনিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
