ধানমন্ডিতে অস্থায়ী কাঁচাবাজারে দক্ষিণ সিটির অভিযান

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:৩৪ এএম
ধানমন্ডির অস্থায়ী কাঁচাবাজার ও খিলগাঁওয়ে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ভোর সাড়ে ৬টায় ধানমন্ডির ৫/এ রাস্তার ওপরে অস্থায়ী কাঁচাবাজার এবং বিকেলে খিলগাঁও এলাকায় ফুটপাত দখলের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হয়।