এক হালি দিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি সেরে রাখলো রিয়াল মাদ্রিদ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৩:০৭

আগামী বুধবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে গতকাল শনিবার রাতে লা লিগায় রিয়ার সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নামে মাদ্রিদ। এতে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে তারা।

আজ রিয়াল মাদ্রিদের ১২০তম জন্মদিন। সেটিকে উদযাপনের জন্য এই জয়ের চেয়ে বড় কিছু আর হতে পারে না। তাইতো মদরিচ–বেনজেমারা সুযোগটি বেশ ভালোভাবেই লুফে নিলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদের হয়ে গোলগুলো করেন করিম বেনজেমা, লুকা মদরিচ, এদুয়ার্দো কামাভিঙ্গা ও মার্কো আসেনসিও।

চোটের কারণে খেলতে পারেননি তারকা মিডফিল্ডার টনি ক্রুস। তার জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামান কোচ কার্লো আনচেলত্তি। কোচ যে ভুল করেননি সেটি গোল করে বুঝিয়ে দিলেন এই মিডফিল্ডার। একই সঙ্গে আগামী বুধবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে প্রস্তুতিটাও ভালো হলো।

ইত্তেফাক/টিএ