ফের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার (৬ মার্চ) এক ঘণ্টা ৪৫ মিনিট পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে যুদ্ধ শুরুর পর ইমানুয়েল ম্যাক্রোঁ পুতিনের সঙ্গে চারবার ফোনে কথা বললেন। তবে পুতিনের সঙ্গে ম্যাক্রোঁর সর্বশেষ ঠিক কি কথা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত কিছু জানা হয়নি।
ইউক্রেন ইস্যু সমাধানে ম্যাক্রোঁর 'দৌড়ঝাঁপ' বেশি লক্ষ্য করা গেছে।
এর আগে রবিবার পুতিনের সঙ্গে ইউক্রেনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
