ইউক্রেনে ব্রিটিশ দূতাবাসে তালা, চলে গেছেন রাষ্ট্রদূত 

আপডেট : ০৭ মার্চ ২০২২, ২২:৪৩

'মারাত্মক নিরাপত্তা ঝুঁকির' কারণে ইউক্রেনে ব্রিটিশ রাষ্ট্রদূত সেদেশ ছেড়ে চলে গেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই তথ্য জানিয়েছেন। সোমবার (৭ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। 

ইউক্রেনে রুশ হামলা শুরুর পরপরই ব্রিটিশ দূত মেলিন্দা সিমনস্‌ ও তার অল্প যেকজন সহকর্মী তখনও দূতাবাসে কাজ করছিলেন। তারা রাজধানী কিয়েভে ছেড়ে পোল্যান্ডের সীমান্তের কাছে অপেক্ষাকৃত নিরাপদ শহর লাভিবে চলে যান।

কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত এখন লাভিব থেকেও চলে গেছেন।