তৃতীয় দফার বৈঠকও 'ব্যর্থ'  

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০১:৩৭

রুশ ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার বৈঠক সদ্য সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রেসিডেন্টের কার্যালয়ের ইউক্রেনীয় একজন উপদেষ্টা বলেন, মানবিক করিডোর খোলার বিষয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা 'সামান্য ইতিবাচক' অগ্রগতি হয়েছে। তবে বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

অন্যদিকে ক্রেমলিনের একজন সহযোগী বলেছেন, 'বেলারুশের আলোচনা আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি পরের বার আমরা আরও উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে সক্ষম হব।'   

তবে দুই দেশের প্রতিনিধিরা জানিয়েছে, আলোচনা অব্যাহত।  

এর আগে দুই দফার বৈঠকেও দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি। বিবিসি, আল জাজিরা।  

ইত্তেফাক/এসআর