মালেক আফসারীর বিরুদ্ধে অরুণা বিশ্বাসের জিডি

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৬:৩৩

ব্যক্তিগত আক্রমণের অভিযোগ পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সোমবার (৭ মার্চ) রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় তিনি জিডি করেন। জিডি নম্বর ৩৭৮। ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন অরুণা বিশ্বাস নিজেই।

অরুণা বিশ্বাস বলেন, গতকাল (৭ মার্চ) সন্ধ্যায় একটি ভিডিও তৈরি করে মালেক আফসারী তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। যেখানে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। কুরুচিপূর্ণ কথা বলেছেন। ইঙ্গিত করেছেন। উনি প্রশ্ন তুলেছেন আমার কী যোগ্যতা? আমি কেন সেন্সর বোর্ডের মেম্বার হলাম, কোন যোগ্যতায় অনুদানের ছবি পেলাম, কোন যোগ্যতায় বিচারকের আসনে বসি।’

এই অভিনেত্রী বলেন, ‘তার মতো একজন সিনিয়র পরিচালকের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করিনি। কোনো কারণ ছাড়াই তিনি আমাকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কথা বলেছেন। তাই বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।’

এই নায়িকা আরও যোগ করেন, ‘উনি আমাকে নিয়ে কনটেন্ট তৈরি করবে, আমার সামাজিক ভাবমূর্তি নষ্ট করে পয়সা কামাবে, তা হতে পারে না।’

মালেক আফসারীর বিরুদ্ধে অরুণা বিশ্বাসের জিডি

এ বিষয়ে অরুণা বিশ্বাস ফোনে কল দিলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী।

মালেক আফসারী নব্বইয়ের দশকের জনপ্রিয় পরিচালক। যারমধ্যে উল্লেখযোগ্য ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমুখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি তার ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ইত্তেফাক/বিএএফ