'টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' স্লোগানে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মলেন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, 'নারীদের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
আলোচনায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এজে এম রেজাউল আলম, মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্রাচার্য, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি প্রমুখ।
