মোদিকে ধন্যবাদ জানালো পাকিস্তানি শিক্ষার্থী

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৭:৪০

ইউক্রেনেন রুশ আগ্রাশনের কারণে দেশটিতে থাকা বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিপাকে পড়ে। ইউক্রেন থেকে নাগরিকদের উদ্ধারে একাধিক প্লেন পাঠায় ভারত। যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন থেকে শুধু ভারতীয় শিক্ষার্থী নয় বরং এবার দেশটির দূতাবাসের সাহায্যে এক পাকিস্তানের শিক্ষার্থীও উদ্ধার হয়েছে।

ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, ভারতীয় দূতাবাসের সাহায্যে কিয়েভ থেকে বেরিয়ে আসেন পাকিস্তানি শিক্ষার্থী আছমা শাফিক। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।

কিয়েভের সীমানা পেরিয়ে একটি ভিডিও বার্তায় আছমা শাফিক জানান, যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন থেকে বের করে আনতে সাহায্য করার জন্য আমি কিয়েভের ভারতীয় দূতাবাসের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে চাই। আশা করছি আমরা খুব শিগগিরই সুরক্ষিতভাবে নিজেদের বাড়ি ফিরে যাব।

আছমা এবং তার মতো আরও অনেক শিক্ষার্থী এখন ইউক্রেনের পশ্চিম সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। সেখান থেকেই তারা যুদ্ধের কবলে পড়া দেশ থেকে বেরিয়ে নিজ নিজ দেশের দিকে পাড়ি দেবে।

ইত্তেফাক/এসআর