'স্থায়ী যুদ্ধবিরতির' আশা করছেন এরদোয়ান

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৮:৪২

আগামীকাল বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আনতালিয়ায় রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ নিয়ে আশা প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।  

এরদোয়ান বলেছেন, তিনি আশা করছেন আনতালিয়ায় যে বৈঠকটি অনুষ্ঠিত হবে– তা একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ খুলে দেবে।  
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এই প্রথম দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

তুরস্ক ন্যাটো জোটের সদস্য হলেও রাশিয়া-ইউক্রেন সংকটে এরদোয়ান পশ্চিমা দেশগুলোর তুলনায় ভিন্ন এক ভূমিকা নিচ্ছেন। 

ইত্তেফাক/এসআর