জারদারির দিকে এখন আমার বন্দুক:  ইমরান খান

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৯:২০

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার (৯ মার্চ) বলেছেন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপ) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি এখন তার পরবর্তী টার্গেট। এ সময় তিনি আরও বলেছেন, জারদারির দিকে এখন তার 'বন্দুক'।  

একদিনের সফরে করাচিতে যান ইমরান খান। সেখানে এক সভাবেশে ভাষণ দেন। এছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেন। 

ইমরান বলেন, এখন আমার প্রথম টার্গেট হচ্ছে আসিফ আলী জারদারি, যিনি অনেক দিন থেকে আমার 'রাডারের' অধীনে। 

ইমরান খান এ সময়, জারদারির বিরুদ্ধে পুলিশ ও গুন্ডা ব্যবহার করে মানুষকে হত্যা, চুরি, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগও করেন।

পিপিপির সতর্ক করে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেছেন, আসিফ জারদারি আপনার সময় ঘনিয়ে এসেছে। তথ্যসূত্র: ডন  

 

ইত্তেফাক/এসআর