'ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাজ্য'

আপডেট : ০৯ মার্চ ২০২২, ২০:২৭

ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাজ্য সেখানে অস্ত্রের সরবরাহ বাড়াচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস । ব্রিটিশ পার্লামেন্টেওয়ালেস বলেন, যুক্তরাজ্য ইতোমধ্যেই ইউক্রেনে দুই হাজার ‘নেক্সট-জেনারেশন’ হালকা ট্যাংক-বিধ্বংসী অস্ত্র পাঠিয়েছে। এই সংখ্যা এখন তিন হাজার ৬১৫তে উন্নিত করা হচ্ছে।

বেন ওয়ালেস আরও বলেন, এ ছাড়া ইউক্রেনকে ‘জ্যাভেলিন’ ট্যাংক-বিধ্বংসী অস্ত্রের একটি ছোট চালান দেওয়া হচ্ছে। ‘স্টারস্ট্রিক’ নামের সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। 

ওয়ালেস আরও জানান, যুক্তরাজ্য এ ছাড়া হালকা অস্ত্র ও অন্যান্য সরঞ্জামও পাঠিয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বুধবার (৯ মার্চ) পর্যন্ত টানা দ্বিতীয় সপ্তাহের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। 

ইত্তেফাক/এসআর