মোদির প্রশংসায় ইউক্রেনের এমপি

আপডেট : ০৯ মার্চ ২০২২, ২১:২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন ইউক্রেনের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য সভিয়াতোস্লাভ ইউরাশ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য মানবিক ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের প্রশংসা করেছেন তিনি। 

ইউক্রেনে বর্তমনা পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার জন্য মোদিকে ধন্যবাদ জানান ইউরাশ। 

ইউরাশ বলেন, ভারত সেই দেশগুলোর মধ্যে একটি যা এই শতাব্দীর ভাগ্য নির্ধারণ করবে। এখন পর্যন্ত রুশ সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান যে 'উদ্বিগ্নের', এরপরও আমাদের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী মোদি যে কল করেছেন তার জন্য ধন্যবাদ।  

ভারতীয় সংবাদসংস্থা এএনআই'কে দেওয়া সাক্ষাতকারে ইউক্রেনের ওই এমপি বলেন, 'ভারত যে মানবিক পদক্ষেপ নিচ্ছে তার জন্য আমরা কৃতজ্ঞ।'   

ইত্তেফাক/এসআর