সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের দুর্নীতি মামলার বিচার চলবে

আপডেট : ১০ মার্চ ২০২২, ০০:০৭

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা রেদোয়ান আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার বিচার চলবে। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তার করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এক বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার (৯ মার্চ) এই রায় দেয়। 

আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। ২০০৭ সালের ১৯ ডিসেম্বর রমনা থানায় জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ ও ১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার তথ্য গোপন করার অভিযোগে দুদক এই মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন রেদোয়ান আহমেদ। ঐ সময় হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার বিচার স্থগিত করে দেয়। হাইকোর্ট মঙ্গলবার রুল খারিজ করে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।

ইত্তেফাক/এমএএম