রাষ্ট্রপতির কাছে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ পেশ

আপডেট : ১০ মার্চ ২০২২, ০১:৪৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট ঢাকায় বঙ্গভবনে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ পেশ করেন প্রধান তথ্য কমিশনার জনাব মরতুজা আহমদ। 

এসময় তথ্য কমিশনার জনাব সুরাইয়া বেগম এনডিসি এবং তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক উপস্থিত ছিলেন। জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য কমিশনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এর নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন। এ সময় তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি এবং তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক উপস্থিত ছিলেন। সাক্ষাত্কালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নের অগ্রগতিসহ কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। - প্রেস বিজ্ঞপ্তি

ইত্তেফাক/এমএএম