ইউক্রেনে ৩৭ শিশু নিহত, পালিয়েছে ১০ লাখ: ইউনিসেফ 

আপডেট : ১০ মার্চ ২০২২, ১০:৩৪

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১৫ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এই সংঘাতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। 

এ নিয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ইউক্রেনে ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। 

তিনি আরও বলেছেন, ইউক্রেনের ১০ লাখের বেশি শিশু পালাতে বাধ্য হয়েছে। 

এক বিবৃতিতে রাসেল বলেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা- যার মধ্যে রয়েছে হাসপাতাল, পানি, নিষ্কাশন ব্যবস্থা ও স্কুল, এসবের বিরুদ্ধে হামলা বিবেকহীন। তিনি এসবের ওপর হামলা শিগগিরই বন্ধ করার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, 'ইউক্রেনের শিশুদের গভীরভাবে শান্তি দরকার।' আল জাজিরা

ইত্তেফাক/এসআর