নোয়াখালীর চাটখিলের পূর্ব পরকোট গ্রামের আগুনী বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-মৃত জালাল উদ্দিনের স্ত্রী হায়াতের নেছা (৮০) ও একই বাড়ির হাছানের ছেলে জিহাদুল ইসলাম (৭)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ইকবাল হোসেন জানান, বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে কাজ করে বিদ্যুতের লাইন বন্ধ না করে চলে যায়। এতে মাঠে ছেঁড়া তারে জড়িয়ে তারা ঘটনাস্থলেই মারা যান।
এই ব্যাপারে চাটখিল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মহি উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন।
