বিশ্বের শীর্ষ ১০ তেল সরবরাহকারী দেশ

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৯:৪১

ইউক্রেনে হামলার জের ধরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে করে দেশটি থেকে ইউরোপের অধিকাংশ অঞ্চলেই তেল সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম। কারণ, ইউরোপে বেশিরভাগ তেল সরবরাহ হয় রাশিয়া থেকে।

তেল সরবরাহকারী দেশের মধ্যে বিশ্বে তৃতীয় রাশিয়া এবং ইউরোপের প্রথম। এমনকি শীর্ষ দশটি তেল সরবরাহকারী দেশের মধ্যে ইউরোপের একমাত্র প্রতিনিধি তারা। আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্যমতে, এ তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। তারা দৈনিক ১৮.৬১ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে। যা বিশ্বের মধ্যে ২০ শতাংশ।

দ্বিতীয় স্থানে সৌদি আরব। তারা দৈনিক ১০.৮১ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে। যা বিশ্বের মধ্যে ১২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা রাশিয়া দৈনিক ১০.৫০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে। যা বিশ্বের মধ্যে ১১ শতাংশ।

একনজরে শীর্ষ দশ তেল সরবরাহকারী দেশ

যুক্তরাষ্ট্র- ১৮.৬১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ২০ শতাংশ
সৌদি আরব- ১০.৮১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ১২ শতাংশ
রাশিয়া- ১০.৫০ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ১১ শতাংশ
কানাডা- ৫.২৩ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৬ শতাংশ
চীন- ৪.৮৬ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৫ শতাংশ
ইরাক- ৪.১৬ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৪ শতাংশ
আরব আমিরাত- ৩.৭৮ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৪ শতাংশ
ব্রাজিল- ৩.৭৭ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৪ শতাংশ
ইরান- ৩.০১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৩ শতাংশ
কুয়েত- ২.৭৫ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৩ শতাংশ

ইত্তেফাক/টিএ