রাশিয়ার হয়ে যুদ্ধে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের ১৬ হাজার স্বেচ্ছাসেবক!  

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৬:১০

আজ শুক্রবার (১১ মার্চ) পর্যন্ত টানা ১৬ দিনের মতো চলছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। এরি মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, মধ্যপ্রাচ্যের ১৬ হাজার স্বেচ্ছাসেবক ইউক্রেনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তারা রাশিয়ার বাহিনীর সঙ্গে একহাত মিলিয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি স্বেচ্ছাসেবকদের ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য অনুমতি দিতে চান।এছাড়া পুতিন রুশ-সমর্থিত বিদ্রোহী যোদ্ধাদের কাছে আটক পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তর করার অনুমোদন দিয়েছেন।

রাশিয়ার নিরাপত্তা পরিষদে পুতিন বলেছেন, যারা রাশিয়া-সমর্থিত বাহিনীর সঙ্গে স্বেচ্ছায় যুদ্ধ করতে চায় তাদের অনুমতি দেওয়া উচিত।

 

ইত্তেফাক/এসআর