চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ মহল্লার বড় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশু পার্শ্ববর্তী পোল্লাডাঙ্গা মহল্লার আমিনুল ইসলামের ছেলে ফয়সা (১২)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শুক্রবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আরামবাগ বড় পুকুরে ফয়সালের মা কাপড় পরিষ্কার করছিলেন। এ সময় ফয়সাল ওই পুকুরে গোসল করছিল। এক পর্যায়ে ফয়সাল ডুবে যায়। তার মা ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তার ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
