শেষ হলো ব্র্যান্ড প্রাকটিশনার্স আয়োজিত ব্র্যান্ডটক ৩.০

আপডেট : ১১ মার্চ ২০২২, ২০:৫৭

ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর উদ্যোগে হলো ডানো ব্র্যান্ডটক ৩.০ পাওয়ার্ড বাই ওয়ালটন ও দারাজ। শুক্রবার (১১ মার্চ ) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে ‘স্টোরিজ অফ সাস্টেনিবিলিটি’ থিম নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্পোরেট জগতের ২০ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী ও উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার আলোকে মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রায় ৩০০ মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিংয়ের শিক্ষক-ছাত্রছাত্রী অংশ নেন এই ব্র্যান্ডটকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান ও আইবিএ-এর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, আকিজ ভেঞ্চার লি. এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ আলমগীর, মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ-এর প্রেসিডেন্ট আশরাফ বিন তাজ, বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, ডানো-এর হেড অফ মার্কেটিং গালীব বিন মোহাম্মদ, ওয়ালটন-এর চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, দারাজ-এর চিফ মার্কেটিং অফিসার মো. তাজদিন হাসান, আরলা ফুড-এর হেড অফ মার্কেটিং গালিব বিন মুহাম্মদ, অনুষ্ঠানের আয়োজক মির্জা মুহাম্মদ ইলিয়াসসহ প্রধান নির্বাহী ও ব্র্যান্ড পেশাজীবীরা।

ইত্তেফাক/এএএম