সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পালিত হলো নারী দিবস
প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ০৮:১৫ পিএমআপডেট : ১২ মার্চ ২০২২, ০১:০০ এএম
নারী ও পুরুষসহ সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই বছরের জন্য জাতিসংঘ এই দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘আজকের সমতায় টেকসই আগামী’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও এ বছর দিবসটির স্লোগান ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয়ভাবে দিবসটি পালন করছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পালিত হলো নারী দিবস