মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) রাত ১১ টায় উপজেলার খেদাপাড়া টু তেতুলিয়া সড়কের বসন্ত পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কেসমত চাকলা গ্রামের এরশাদ আলীর পুত্র শাওন হোসেন (২১) ও একই গ্রামের মৃত কাসেম আলীর পুত্র ইমরান হোসেন (২২) শাওন অনার্স ২য় বর্ষের ছাত্র ও ইমরান রাজমিস্ত্রির কাজ করতো। আহত হয়েছেন ডুমুরখালি গ্রামের আ. আলিমের পুত্র আসিফ (২২)। তাকে গুরুতর আহত অবস্থায় যশোর আড়াইশো শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা ওই রাতে খেদাপাড়া গ্রামে আসিফের এক আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই ছদরুল আলম।
