নিষেধাজ্ঞার কারণে মহাকাশ স্টেশন ধসে পড়বে: রাশিয়া 

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৮:২৯

পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধসে পড়তে পারে। এমন দাবি করেছে রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমস। সংস্থাটি এসব শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়ারও আহ্বান জানিয়েছে।  

শনিবার (১২ মার্চ) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রোসকসমস প্রধান দিমিত্রি রোগোজিন বলেন, এসব নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) থাকা রুশ মহাকাশযানের কর্মকাণ্ড ব্যাহত হতে পারে।  

এতে স্টেশনের রাশিয়ান অংশটি প্রভাবিত হতে পারে। ৫০০ টনের সুবিশাল কাঠামোটি সমুদ্র বা স্থলভাগে এসে আছড়ে পড়তে পারে বলে জানান তিনি। 

এছাড়া দিমিত্রি রোগোজিন লিখেছেন, যারা মহাকাশ স্টেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিষেধাজ্ঞার মূল্য বোঝা উচিত। যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা আসলে ‘পাগল’ হয়ে গেছে। 

ইত্তেফাক/এসআর