চীনের পৃষ্ঠপোষকতায় নেপালে ভারতবিরোধী প্রচারণা: রিপোর্ট 

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৯:২৪

মালদ্বীপে সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ও তার সমর্থকদের নেতৃত্বে 'ইন্ডিয়া আউট' প্রচারণা শুরু হয়। এই কাজে চীনের সঙ্গে  ইয়ামিনের সখ্যতা থাকতে পারে। এক মিডিয়া রিপোর্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও মালদ্বীপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। যার অধীনে ভারত সিফভারু-উথুরুথিলাফালুতে (ইউটিএফ) দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের জন্য পোতাশ্রয় তৈরি করবে। 

এরপর ইয়ামিন ও তার সমর্থকেরা রটাতে থাকে এই চুক্তির ফলে মালদ্বীপে অবস্থান করবে ভারতের বাহিনী। এর কয়েক মাসের মাথায় তারা সামাজিক মাধ্যমে 'ইন্ডিয়া আউট' ক্যাম্পেইন শুরু করে। ইব্রাহিম মোহাম্মদ সলিহ সরকারের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস করার অভিযোগ তুলে।

মালদ্বীপ ভয়েসের প্রতিবেদনে বলা হয়েছে, যখন ইউটিএফ চুক্তি স্বাক্ষর হয়, তখন ইয়ামিনের নেতৃত্বে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল তাদের সাইটে বিতর্কিত নিবন্ধ প্রকাশ করে। 

এই চুক্তি জাতির জন্য কোন হুমকির নয় সরকারের এমন ঘোষণার পরও সেসব সাইটে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভ্রান্তিমূলক খবর প্রকাশ অব্যাহত থাকে। 

ইয়ামিন ক্ষমতায় আসার পর মালদ্বীপ ও চীনের মধ্যে সম্পর্ক ভালো হতে শুরু করে। তার আমলে চীন সরকার দেশটিতে বহু স্কলারশিফ, সেমিনার ও প্রোগ্রামের আয়োজন করে। 

এছাড়া ইয়ামিন সরকারে আমলে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট দেশটিতে সফরে আসে। ইয়ামিনের ক্ষমতায় থাকার সময় দেশটি প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের লোন নেয়।  

ইত্তেফাক/এসআর