সদরপুর উপজেলার ঢেউখালী থেকে ভেন্নাতলী বাজার সড়কে একটি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
শনিবার বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়ন থেকে ভেন্নাতলী সড়কের চর ব্রাহ্মণদী খালে উপর প্রায় ২ কোটি টাকা ব্যায়ে এফ ডি আই আর আই ডি পি প্রকল্পের আওতায় ২৪ মিটার সেতু নির্মাণের ভিত্তি প্রস্তুর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সদরপুর উপজেলাকে যোগাযোগে উন্নত করা হবে।
তিনি আরও বলেন, বিগত দিনে যারা এখানে এমপি-মন্ত্রী হয়েছেন তারা কোনো উন্নয়ন করেনি। আমাকে আপনারা এমপি নির্বাচিত করে উন্নয়ন ও মূল্যায়ন পেয়েছেন। আগামীতে জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে বিভিন্ন খাদে আরও উন্নয়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
