কোহলির পরিবর্তে যাকে অধিনায়ক করলো ব্যাঙ্গালুরু 

আপডেট : ১২ মার্চ ২০২২, ২০:৩১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আসন্ন আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস। আইপিএলের পঞ্চদশ আসর থেকে ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দিবেন প্রোটিয়াদের সাবেক নেতা ডু-প্লেসিস। এতদিন দলটির  নেতৃত্ব দিয়ে আসছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

গত বছরই ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়েন কোহলি। তাই ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব কার দায়িত্বে যায়, সেটি নিয়ে জল্পনা-কল্পনা ছিল। অবশেষে ডু-প্লেসিসকে দায়িত্ব দিল ব্যাঙ্গালুরু।

আইপিএলের পঞ্চদশ আসরের মেগা নিলামে ডু-প্লেসিসকে ৭ কোটি রুপিতে দলে নেয় ব্যাঙ্গালুরু। গত কয়েক আসর চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন ডু-প্লেসিস। গেল আসরে চেন্নাইয়ের শিরোপা জয়ে প্রধান ভূমিকা ছিল ডু-প্লেসিসের। ১৬ ম্যাচে ৬৩৩ রান করেন তিনি। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৯ বলে ৮৬ রান করেন ডু-প্লেসিস।  

ব্যাঙ্গালুরু অধিনায়ক হয়ে ডু-প্লেসিস বলেন, ‘এত বড় ফ্র্যাঞ্চাইজিতে আসা আমার জন্য একটি বিশাল সম্মানের। আমার ওপর আস্থা রাখার জন্য অনেক ধন্যবাদ। আমি খুবই এক্সাইটেড এবং আমি আশা করি, আমরা ভক্তদের ভাল পারফরমেন্স উপহার দিতে  পারবো।’

ইত্তেফাক/ইউবি