'পাকিস্তানের কোয়েটা শহর মাদকের আঁতুড়ঘর' 

আপডেট : ১২ মার্চ ২০২২, ২১:৫০

পাকিস্তানের কোয়েটা শহর মাদক কারবারিদের মূলকেন্দ্র হয়ে উঠেছে। জমিয়তে উলামায়ে ইসলামের (নাজরিয়াতি) চেয়ারম্যান মাওলানা কারি মেহরুল্লাহ ও অন্যান্য নেতারা এই মন্তব্য করেছেন। 

ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের রাস্তায় রাস্তায় মাদক বিক্রি হচ্ছে। মানবতাবিরোধী ও দেশপ্রেম বিরোধী উপাদানের কারণে পাকিস্তানে মাদকাসক্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে। 

মাদক সমাজে অনেক ধরনের অপরাধ ঘটায় বলে মাদকের অভিশাপ পাকিস্তানি সমাজের জন্য জীবন-মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন স্থানে শিশা বার খুলে তরুণরাও নষ্ট হচ্ছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় সবচেয়ে বেশি মাদক সেবনকারী দেশগুলোর একটি। মাদকের অপব্যবহার পাকিস্তানের যুবকদের, বিশেষ করে ছাত্রদের ওপর ব্যাপক ক্ষতি করছে। এতে আসক্তি ও অপরাধের জীবনকে উসকে দিচ্ছে। 

দেশটির মাদকবিরোধী বাহিনী বলেছে,  ৯-১২ বছর বয়সী শিশুরা ইতোমধ্যে তামাক সেবন শুরু করেছে। এছাড়া ১৩-১৪ বছর বয়সী কিছু শিশু মাদকের দিকে ঝুঁকছে।

ফেব্রুয়ারি মাসের শুরুতে দেশটির মাদকবিরোধী বাহিনী এক অভিযানের সময় করাচি সমুদ্রবন্দর টার্মিনালে ৩৬০ কিলোগ্রাম হেরোইন খুঁজে পায়। 

ইত্তেফাক/এসআর