পুতিন যুদ্ধ শেষ করতে প্রস্তুত নয়: ফ্রান্স 

আপডেট : ১২ মার্চ ২০২২, ২২:০৪

আজ শনিবার (১২ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপের সময় ম্যাক্রোঁ পুতিনকে ইউক্রেনে সংঘাত বন্ধের কথা বলেছেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন এখনে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত নয়।  

এছাড়া ফোনে ইমানুয়েল ম্যাক্রোঁ ও ওলাফ শলৎস ইউক্রেনে যুদ্ধবিরতি দেওয়ার ফের আহ্বান জানিয়েছেন। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় পুতিনকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করেছেন। কেননা এর আগে পুতিন বলেন, ইউক্রেনীয় সেনারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। 

ইত্তেফাক/এসআর