২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ২৩৩

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬:১৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৯ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১২ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ২৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন।

রবিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে দুইজন ঢাকা ও একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

 

ইত্তেফাক/ইউবি